মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

তিস্তাপাড়ে ‘ভালোবাসার বাজার’, ১ টাকায় মিলছে ২১ পণ্য

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৬:১৪ এএম

শেয়ার করুন:

তিস্তাপাড়ে ‘ভালোবাসার বাজার’, ১ টাকায় মিলছে ২১ পণ্য

ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তা নদীর চরাঞ্চলে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘ভালোবাসার বাজার’। এ বাজারে মাত্র ১ টাকা থেকে ৫ টাকায় মিলছে নিত্যপ্রয়োজনীয় ২১ ধরনের পণ্য। মানবিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বাজারে পণ্য কিনতে পেরে খুশি চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।

সোমবার (২৫ মে) সকালে সদর উপজেলার তিস্তা চরাঞ্চলের চিনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ভালোবাসার বাজারের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


বিজ্ঞাপন


আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে তিস্তা পাড়ের পাঁচ শতাধিক অসহায় পরিবারের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে মাত্র ১ টাকা থেকে ৫ টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, ডিম, লবণ, খেজুর, সুজি, নুডুলস, বিস্কুটসহ বিভিন্ন নিত্যপণ্য দেওয়া হচ্ছে। এ ছাড়াও রয়েছে শাড়ি, লুঙ্গি ও শিশুদের পোশাকসহ মোট ২১ ধরনের পণ্য। এক টাকা দিয়ে প্রায় এক হাজার টাকার সমমূল্যের পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরাঞ্চলের বাসিন্দারা। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।

Tista2

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন।

Tista1


বিজ্ঞাপন


মানবিক এই উদ্যোগ ঈদের আগে তিস্তা পাড়ের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর