সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ 

জেলা প্রতিনিধি, খুলনা 
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ 
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা তৈরিকৃত একটি কাল্পনিক প্রশিক্ষণ চিত্র।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার পাইকগাছায় ‘কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ’ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।


বিজ্ঞাপন


কর্মশালায় কোরবানির পশু ইসলামি বিধান ও স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, পশুর চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, মডেল মসজিদের ইমাম ও খতিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর