সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে ৩১ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

মৃত ৫ মাস বয়সী আলী আকবর মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাদপুর এলাকার আলামিনের ছেলে এবং ৬ মাস বয়সী আব্দুল আহাদ ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার মধ্য জয়নগরের চালতাতলীর ফয়জুদ্দিনের ছেলে। এদের মধ্যে আলী আকবর ২৩ মে রাতে ভর্তি হয় এবং ২৪ মে রাতে তার মৃত্যু হয়, অপরদিকে আব্দুল আহাদ ২৪ মে সন্ধ্যায় ভর্তি হয়ে ২৫ মে ভোরে মৃত্যু হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, হাম উপসর্গে নিউমোনিয়া বড় আকার ধারণ করায় তাদের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৫৬১ জন রোগী হাসপাতাল ভর্তি ছিল।

অন্যদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৯ জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১৬১ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৬ হাজার ৪০৬ জন। বরিশাল বিভাগের মোট মৃত্যু সংখ্যা ৪৩ জন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর