সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

অবৈধ পুশইন রোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির মাইকিং

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

অবৈধ পুশইন রোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে পুশইন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল রোববার (২৪ মে) থেকে সীমান্ত এলাকায় এই মাইকিং শুরু করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্ব স্ব সীমান্ত ফাঁড়ির (বিওপি) মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে মাইকিংয়ে। 

অবৈধ পুশইন ও মানব পাচার প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। অতীতে কয়েকবার এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর