সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ঈদে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

ঈদে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

ঈদের দিন বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত ৫টি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা। 

সোমবার (২৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন।


বিজ্ঞাপন


জানা গেছে, ঈদ উপলক্ষে পর্যটকদের আকৃষ্ট করতে এবং ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় ও নীল দিগন্তে প্রবেশে কোনো ফি দিতে হবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব জানান, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর