সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত যুবক হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে মো. সালমান (২৭)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সালমান সীমান্তের ওপারে গেলে সেখানে পেতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সঙ্গে থাকা অন্যান্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

বান্দরবানে স্থল মাইন বিস্ফোরণে নিহত ৩

১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, বালুখালী কাটাপাহাড় সীমান্তসংলগ্ন মিয়ানমারের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সালমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তার দাবি, অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় মিয়ানমারে মাদক আনতে যাতায়াত করে থাকে। অবৈধ কর্মকাণ্ড ছাড়া তাদের সীমান্ত অতিক্রমের তেমন কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর