সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে বটি দিয়ে কুপিয়ে মামিকে খুন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বটি দিয়ে কুপিয়ে মামিকে খুন
রিপন মিয়ার (১৯)।

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাগিনা রিপন মিয়ার (১৯) বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক রিপন মিয়াকে রক্তমাখা বটিসহ ঘরের ভেতর থেকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন।


বিজ্ঞাপন


নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাগিনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ বাড়ির ভেতর মামি সাথী আক্তারের সঙ্গে ভাগিনা রিপন মিয়ার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে মামিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।

আরও পড়ুন

জমির দ্বন্দ্বে মা-ছেলেকে হত্যা: কঙ্কাল উদ্ধার, ২ সৎ ছেলেসহ গ্রেফতার ৩

এলাকাবাসী জানান, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের রক্তাক্ত মরদেহের পাশেই ধারালো বটি হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে ঘাতক রিপনকে অস্ত্রসহ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। অভিযুক্ত রিপন মিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ​

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর