সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

বাসের যাত্রী সেজে পাচার করছিল ইয়াবা, পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

বাসের যাত্রী সেজে পাচার করছিল ইয়াবা, পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

বাসের যাত্রী সেজে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিল মো. সফিজ উদ্দিন (৩৫) নামের এক যুবক। অবশেষে ২ শত পিস ইয়াবাসহ পুলিশের অভিযানে তিনি গ্রেফতার হয়েছেন।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাষি চালিয়ে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতার মো. সফিজ উদ্দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ভোমরাদহ ইউনিয়নের ৯ ডাংগি পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বলেন, রোববার সন্ধ্যায় উপজেলায় জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী অংশ অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চেকপোস্টের দিকে আসা এক যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসের যাত্রী মো. সফিজ উদ্দিনকে সন্দেহ হলে তার শরীরে বিভিন্ন জায়গায় তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা শেষে সোমবার (২৫ মে) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর