সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:৩৭ এএম

শেয়ার করুন:

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এম এ আউয়াল সরকার (৫৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) রাত ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আল-হিকমা মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এম এ আউয়াল সরকার (জর্জ) বামনডাঙ্গা ইউনিয়নের জর্জের মোড় এলাকার মৃত সৈয়দ ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সে সময় গাইবান্ধা থেকে আউয়াল সরকার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আল-হিকমা মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আউয়াল সরকার ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর