সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যু
পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫)।

বগুড়ায় পরকীয়ায় জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) মারা গেছেন।

রবিউল ইসলাম বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখায়( ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৯ মে সকাল সাড়ে ৮টায় শহরের জানেসাবা হাউজিংয়ে রবিউল ইসলাম তার স্ত্রীর বড় ভাই (সমন্ধি) এর অনুপস্থিতিতে তার বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ সূত্র জানায়, এএসআই রবিউল ইসলাম তার সমন্ধির স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ১৯ মে সকালে তিনি ওই বাসায় যান। সেসময় তার সমন্ধি বাসায় ছিলেন না। সেখানে রবিউল ইসলাম তার সমন্ধির স্ত্রীর ঝগড়া করে পাশের ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তার সমন্ধির স্ত্রী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বটি দিয়ে ওড়না কেটে রবিউলকে উদ্ধার করে তার স্ত্রীকে খবর দেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরদিন ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, রবিউল ইসলামের পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর