সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

৫০০ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

৫০০ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার

মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে।

রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপ ড্রাইভার লিটন।

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় বাজার ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপার মহোদয়কেকে জানানো হয়। পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগ আসার পর ওই ৫ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগটি তদন্ত চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর