রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ফতুল্লায় শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
অভিযুক্ত ধর্ষক আনোয়ার (৪৮)।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ধর্ষক আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল ১২টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।


বিজ্ঞাপন


ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত ধর্ষক আনোয়ারের পরিবার ফতুল্লা থানার পশ্চিম তল্লার জসিম মিয়ার বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। নির্যাতিত শিশুটির বাব-মা গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন, আসামির ফাঁসি

শিশুটির মা জানায়, অভিযুক্ত ধর্ষক আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। ঈদের কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। তিনি জানান, রাত আটটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর