রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

বিক্রির জন্য প্রস্তুত করা কোরবানির গরু মারা গেল বজ্রপাতে

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

বজ্রপাতে বিক্রির জন্য প্রস্তুত করা কোরবানির গরুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে কোরবানির বাজারে বিক্রির জন্য মোটা তাজা করা একটি গরু মারা গেছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গরুটি মোটাতাজা করেছেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরি বাড়ির দিদারুল আলম।

জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল ৩ মণ ওজনের ষাঁড়টি। রোববার দুপুরে হঠাৎ বজ্রপাতে গরুটি মারা যায়। গত শুক্রবার বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা বলেছিল। কিন্তু মালিক দিদারুল আলম ১ লাখ ২০ হাজার টাকার জন্য বিক্রি করেনি। 

গরুর মালিক দিদারুল আলম বলেন, অনেক কষ্টে কোরবানিতে বিক্রির জন্য গরুটি মোটাতাজা করেছি। আজ সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুর কাছে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর