রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

কিশোরগঞ্জ স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার নাম ফলক পুনঃস্থাপন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জ স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার নাম ফলক পুনঃস্থাপন

কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার নামসংবলিত ফলক পুনঃস্থাপন করা হয়েছে।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকটি পুনঃস্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামসংবলিত একটি ফলক স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ফলকটি অপসারণ করা হয়।

পুনঃস্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জ স্টেডিয়াম প্রতিষ্ঠায় তৎকালীন সরকারের অবদান স্মরণীয় করে রাখতেই নামফলকটি পুনঃস্থাপন করা হয়েছে। তারা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এমন উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় জেলা বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খুবসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর