রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটো, ক্ষোভে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটো, ক্ষোভে ট্রাকে আগুন
‎দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।

দিনাজপুরের চিরিরবন্দরে ড্রাম ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ চার যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রংপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

‎রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরবন্দর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের দশমাইল এলাকা থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

‎দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের বাধার মুখে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‎চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর