ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। এসময় তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
চালক মো. হানিফ মাঝি (৩৮) বরিশালের বারেকগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের সুলতান মাঝির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু আনতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন চালক হানিফ মাঝি। পথিমধ্যে বিরাট এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রলিটি চালকের ওপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা হেলপার গুরুতর আহত হন।
আরও পড়ুন
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে তা ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




