রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলল খুলিবিহীন মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলল খুলিবিহীন মরদেহ

চট্টগ্রাম নগরের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে খুলিবিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মরদেহটির মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর