পটুয়াখালীর বাউফল পৌর শহরে একটি জুতার দোকানে অভিযান চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই দোকানের পরিচালক সাগর হাওলাদারকে (২৭) আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে পৌরসভার শাহী মসজিদ সংলগ্ন ‘আকিলা সু স্টোর’-এ বাউফল থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
পুলিশ জানা যায়, আটক সাগর হাওলাদার দীর্ঘদিন ধরে জুতার ব্যবসার আড়ালে গোপনে মাদক কেনাবেচা করে আসছিলেন। শনিবার রাতে বাউফল থানার একটি দল ওই দোকানে আকস্মিক অভিযান চালায়। পরে তল্লাশিকালে দোকানের ক্যাশ কাউন্টারের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সাগরকে হাতেনাতে আটক করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সাগরের অপরাধের রেকর্ড এটাই প্রথম নয়, এর আগেও মাদক বহনের অভিযোগে র্যাব-৮-এর একটি অভিযানে দুমকি উপজেলা থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে




