রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

নাজিরপুরে অবৈধ বেকারি কারখানায় অভিযান

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০২:৪২ এএম

শেয়ার করুন:

নাজিরপুরে অবৈধ বেকারি কারখানায় অভিযান

পিরোজপুরের নাজিরপুরে এক বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা, খাদ্য পণ্য জব্দ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৩ মে ) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। 


বিজ্ঞাপন


এসময় তার সঙ্গে নাজিরপুর থানা পুলিশের এএসআই রাজীব-এর নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর নামক স্থানে তৌহিদ বেকারিতে আইন অনুযায়ী, একটি বেকারি কারখানা পরিচালনার জন্য বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ছাড়পত্র প্রয়োজন। এই তোহিদ বেকারিতে এসব প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও কোনো প্রকার অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ অনুযায়ী লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বেকারিতে যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে, সেগুলো সবই জব্দ করা হয়েছে। এবং বেকারীর বাকি মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

এদিকে বেকারির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, ব্যবহৃত তেল ও খাদ্য তৈরির সরঞ্জাম। এছাড়া স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। খোলা হাতে এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই তৈরি করা হচ্ছে এসব খাদ্যপণ্য।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী বলেন, জনস্বার্থে এ ধরনের এ অভিযান চলমান থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর