রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে ৬টি অবৈধ ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:৪৭ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ৬টি অবৈধ ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটার মালিককে ১৩ লাখ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচার এর ভাটার কিলন সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ও মেসার্স সাফওয়ান রিসান (এসআরবি) ব্রিকসের চিমনী ভেঙে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল থেকে বিকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন ও পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম।

পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পরিচালিত উল্লাপাড়া উপজেলার দাদপুরে মেসার্স এইচ অ্যান্ড কে ব্রিকসকে দুই লাখ, চড়ুইমুড়ি মেসার্স বি আর বি ব্রিকসকে দুই লাখ, কয়ড়া চরপাড়ায় মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে দুই লাখ, গজারিয়া মেসার্স পিবিসি ব্রিকসকে তিন লাখ, পুকুরপাড় এলাকার মেসার্স বেঙ্গল ব্রিকস-০১ তিন লাখ এবং ব্রক্ষ্মকাপালিয়ার মেসার্স সাফওয়ান রিসান (এসআরবি) ব্রিকস ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের উদ্যোগে অবৈধ ইটভাটা বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর