রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে ঈদকে ঘিরে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ঈদকে ঘিরে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটসহ বিভিন্ন হাটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। হাটকেন্দ্রিক অপরাধ দমন, জাল টাকার লেনদেন প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাব সদস্যরা।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন


র‌্যাব সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২-এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকার লেনদেন ঠেকাতে সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারিতে নিয়োজিত রয়েছেন।

এদিকে, হাট এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও হাটের আশপাশ পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব আরও জানায়, এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক সরিয়ে নেওয়া, হাটকেন্দ্রিক আধিপত্য বিস্তার কিংবা চাঁদাবাজির মতো ঘটনা প্রতিরোধেও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

র‌্যাব-১২ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান, টহল ও গোয়েন্দা কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর