শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

পিরোজপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা উপজেলার দৈহারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ডোবায় পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্থক ওই এলাকার সৌরভ সুতারের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, দুপুরের কোনো এক সময় পরিবারের অজান্তে ঘরের পাশের ডোবায় পড়ে যায় শিশু সার্থক। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানা-এর অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর