শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতার উজ্জ্বল মিয়া

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাতে উপজেলার ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (২৩ মে) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার উজ্জ্বল মিয়া উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় উজ্জ্বল মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয়দের অভিযোগ, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার কর্মকাণ্ডে জড়িত। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর