শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:২০ এএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) রাতে বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মনোয়ারা বেগম এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক।

এসময় আহত দুজনকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— শিবগঞ্জ উপজেলার গোপালপুট গ্রামের নাহিদা খাতুন (৩৩) ও সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিসপুর গ্রামের মো. মোখলেসুর রহমান (১৯)।

পুলিশ, স্থানীয় প্রশাসন ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হলে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় মনোয়ারা বেগম বাড়ির পাশের এক বাগানে আম কুড়াতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বৃষ্টির মধ্যে শিবগঞ্জের পাকা এলাকায় আব্দুল মালেক বাবুপুরের একটি ধানখেতে কাজ করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন ও শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর