পটুয়াখালী শহরে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার (১০) ও মোসা. সেফা মনি (১১) নামে দুই স্কুলছাত্রী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত লামিয়া আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সেফা মনি আবু সুফিয়ানের মেয়ে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। কিছুসময় পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




