শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

দোহারে মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

জেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

দোহারে মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ১

ঢাকার দোহার উপজেলায় আট বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার শিলাকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গ্রেফতার বিল্লাল দক্ষিণ শিলাকোঠা এলাকার মো. লতিফের ছেলে। শিশুটিকে চিকিৎসার জন্য দোহার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় গোসল করতে ঘর থেকে বাইরে আসে ভুক্তভোগী। এ সময় প্রতিবেশী বিল্লাল (৩৫) তাকে সাঁতার শেখানোর কথা বলে পুকুরে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়, পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির মা তাকে খুঁজতে বের হয়ে দেখে পুকুরের মধ্যে বিল্লাল জড়িয়ে ধরে আছে। এ সময় তার মা এগিয়ে আসলে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য দোহার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা পর তাকে আগামীকাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। 

পুলিশের উপ-পরিদর্শক ও মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল হক জানান, খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে। ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর