শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

বিবস্ত্র করে ভিডিও ধারণ, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

বিবস্ত্র করে ভিডিও ধারণ, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নড়াইলের লোহাগড়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে (১৫) তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মোটা অংকের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই শিক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২২ মে) বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী হিসেবে অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থী এসএসসির ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে ব্যবহারিক খাতা জমা শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের বখাটে যুবক রায়হান, তামিম ও লিকু পরস্পর যোগসাজগে তার পথরোধ করে তাকে বিবস্ত্র করে তাদের মোবাইলে ভিডিও ধারণ করে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

নড়াইলে মসজিদ কমিটির বিরোধে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১২

ভুক্তভোগীর পরিবার এবং ওই শিক্ষার্থীর অভিযোগ, অভিযুক্তরা ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এসময় তার কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। ঘটনার পর ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়া ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।


বিজ্ঞাপন


এদিকে শুক্রবার ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। অভিযুক্ত যুবকদের আইনের আওয়তায় এনে শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা। তবে অভিযুক্ত তিন যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। যে কারণে অভিযোগের ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের বরাতে জানতে পেরে খোঁজ-খবর নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্তদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর