শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত সোলেমান (২২) ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে।

উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে সোলেমান হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর রহমান জানান, আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর