শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

বরগুনায় কোটি টাকার চিংড়ির রেণু পোনাসহ দুই ট্রাক জব্দ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

বরগুনায় কোটি টাকার চিংড়ির রেণু পোনাসহ দুই ট্রাক জব্দ
অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২৭ ড্রাম রেণু পোনা জব্দ করা হয়। পরে জব্দ করা পোনা স্থানীয় বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে।

বরগুনায় অবৈধভাবে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা পরিবহনের সময় দুটি ট্রাক জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২৭ ড্রাম রেণু পোনা জব্দ করা হয়। পরে জব্দ করা পোনা স্থানীয় বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বরগুনার বিভিন্ন রুট ব্যবহার করে অবৈধভাবে চিংড়ির রেণু পোনা সংগ্রহ ও পরিবহন করে আসছিল। এ বিষয়ে গোপন নজরদারিতে ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ রেণু পোনা জব্দ করা হয়।

fe6acdd8-3a1c-4664-a7e1-3cd123de5baa

অভিযানে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২৭ ড্রাম গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। পরে পরিবেশ ও জলজ প্রাণিবৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দ করা পোনা বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

তবে অভিযানের সময় মূল হোতারা পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাক দুটির চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে মৎস্য আহরণ ও পরিবহন রোধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এসব অভিযান আরও জোরদার করা হবে।

bf24bbd2-4cad-41b4-aef2-230eea60b449

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, নদী থেকে প্রাকৃতিকভাবে চিংড়ির রেণু পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চিংড়ির পোনা সংগ্রহের সময় প্রায় ৪৯৮টি অন্যান্য মাছ ও জলজ প্রাণীর পোনা ধ্বংস হয়ে যায়, যা জলজ পরিবেশ ও ভবিষ্যৎ মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সরকার অনুমোদিত দুটি চিংড়ি হ্যাচারি রয়েছে। তবে উদ্ধার হওয়া রেণু পোনার ক্ষেত্রে কোনো বৈধ হ্যাচারি বা লাইসেন্সের তথ্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর