শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠিসোঁটা এবং হকিস্টিক। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরে নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ জেলার নেতারা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন।

আরও পড়ুন

দেশে যত অপকর্ম হচ্ছে, সব করছে জামায়াত: দুদু

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা। আমরা মসজিদেও নিরাপদ নই। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।


বিজ্ঞাপন


703844441_2605326629884958_4634269664204292454_n

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। আমাদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। ইনশাআল্লাহ আইনমন্ত্রীর বিচার একদিন করব আমরা।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর