মৌলভীবাজারের রাজনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম তালেব মিয়া (৪০)। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে জমিতে বোরো ধান কাটতে যান তালেব মিয়া। হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে তালেব মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে গেছে।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধান কাটার সময় বজ্রপাতে তালেব ঘটনাস্থলেই মারা যান। পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
প্রতিনিধি/ এজে




