শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক নিহত 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক নিহত 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় আইয়ুব আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিংগিগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শ্রমিকের নাম মো. আইয়ুব আলী। তিনি ঝালিংগিগছ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে আইয়ুব আলী করতোয়া নদীতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের কাজ করছিলেন। বিকেল আনুমানিক ৪টার দিকে পাথর টানার বেদা নিয়ে পানিতে নামার সময় নদীর পাড়ের উপরের অংশ হঠাৎ ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি পানির নিচে মাটিচাপা পড়ে যান।

পরে আশপাশে থাকা অন্যান্য পাথর ও বালি উত্তোলনকারী শ্রমিকরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় নদীর পাড় ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর