বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের প্রাণহানি
বজ্রপাত থেকে বাঁচতে পাকা বাড়ির ভেতরে থাকা, জানালার কাছ থেকে সরে থাকা এবং বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)। 


বিজ্ঞাপন


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যায়। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর