বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ঝিকরগাছায় বাঁশ বাগানে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

ঝিকরগাছায় বাঁশ বাগানে মিলল যুবকের মরদেহ

যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মে) ভোরে উপজেলার কীর্তিপুর গ্রামে নিহতের বসতবাড়ির পাশে বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হুমাইরা মিম ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর  গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউরের দুই ছেলের মধ্যে মীম বড়। পেশায় ইজিবাইক চালাতো। বর্তমানে সে বেকার ছিল। তার কারো সঙ্গে শত্রুতা ছিলো না। কেন, কী কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এই মুহূর্তে বিস্তারিত বলতে পারব না। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


বিজ্ঞাপন


সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) আরিফ হোসেন বলেন, নিহতের মাথার পেছনে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর