নোয়াখালীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘স্টপ রেপ নাউ’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রামিসা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সচেতন ব্যক্তিরা অংশ নেন। বক্তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিনিধি/একেবি




