বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে হামে আক্রান্ত প্রায় ৭০০, হাসপাতালে ভর্তি ৫৮ জন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে হামে আক্রান্ত প্রায় ৭০০, হাসপাতালে ভর্তি ৫৮

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষ করে আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় রোগীরা চিকিৎসার জন্য ঢাকামুখী হচ্ছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬৯৫ জন হামে আক্রান্ত হলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। এই রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্বজনেরা।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর