বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ইবির ‘মুক্ত বাংলা’ বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

ইবির ‘মুক্ত বাংলা’ বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মুক্ত বাংলা’ নামক বাসের সঙ্গে ভ্যানের (নছিমন) সংঘর্ষে চালক নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শৈলকূপা থানার গাড়াগঞ্জে সংলগ্ন বড়দাহ দাখিল মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ভ্যানচালকের নাম ইমরান (২৪)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন। এছাড়া ক্যাম্পাসের বাসচালক ও হেলপার আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, সিডিউল অনুযায়ী বিকেল ৫টার সময় ‘মুক্ত বাংলা’ নামক বিশ্ববিদ্যালয়ের বাসটির ফিরতি পথে নছিমন ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ভ্যানচালককে কুষ্টিয়া সদরে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইবির পরিবহন প্রশাসক প্রফেসর ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যানচালক আহত হওয়ার পর সকল চিকিৎসা ভার বহনের সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তীতে তার মৃত্যু সংবাদ আসলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আমরা আশ্বস্ত করেছি।


বিজ্ঞাপন


উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের চিকিৎসা ও বাসায় পৌঁছে দেওয়াসহ দাফন-কাফন ও আনুষঙ্গিক খরচ বিষয়ে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর