বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

যশোরে ২২ মে শুরু হচ্ছে বইমেলা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

যশোরে ২২ মে শুরু হচ্ছে বইমেলা

নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা’ আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন। আগামী ২২ থেকে ২৪ মে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে যশোর ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আয়োজকরা জানান, উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা যশোরের ট্রেজারি অফিসার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন। তিনি বইমেলার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরে বলেন, মেলাকে যশোরের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত করতে স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি আলোচনা সভা ও সাহিত্য আসরের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া বিভাগীয় সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্য বিভাগীয় সম্পাদক আলমগীর হোসেন বাবু, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, এসএম মুস্তাফিজুর রহমান কবির, হাবিবুর রহমান রুবেল প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর