কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ৩টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব, ইফতি তাইফ (১৬)।
তারা দুজনই হাটশ হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ পরীক্ষা শেষে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু গড়াই নদে গোসল করতে যান। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




