বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

মুজিবনগরে বেশি দামে সার ও গ্যাস সিলিন্ডার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ​মেহেরপুর
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

মুজিবনগরে বেশি দামে সার ও গ্যাস সিলিন্ডার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বেশি দামে সার এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রি করার অপরাধে ‘মেসার্স আনারুল অটো মোবাইল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার যতারপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


​অধিদফতর সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে যতারপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকের দোকানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অমান্য করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং বৈধ লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিপণন করার দায়ে আনারুল ইসলামের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান জানান, অনিয়মের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে নিয়মিত ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর