চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী স্ক্র্যাপবাহী জাহাজে দুই থাই নাবিকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে নোঙর করা ‘এমটি কেপিপি-০১’ নামের জাহাজে এই ঘটনা ঘটে। জাহাজটির ভেতরে দুই থাই নাবিকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এতে থাইল্যান্ডের নাগরিক ও জাহাজটির অয়েলার হিসেবে কর্মরত রাফিফং ক্লাহান গুরুতর আহত হন। পরে জাহাজের স্থানীয় এজেন্টের সহায়তায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। আহত নাবিককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঘটনাটি জাহাজের অভ্যন্তরীণ ক্রুদের মধ্যে সংঘর্ষের সময় ঘটে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেরিন পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। ঘটনার পর জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকারেজে নোঙর করা অবস্থায় রয়েছে।
প্রতিনিধি/টিবি




