নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দিনগত রাত দেড়টার দিকে বানিশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।
মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন মৃত আব্দুস সামাদের ছেলে মাহমুদ হাসান সোনামনি (৪০), নুর মোহাম্মদের ছেলে মো. সামিউল ইসলাম (৪৬), মৃত আব্দুল হামিদের ছেলে মো. কাজল (৪০) এবং মো. আহসান আলীর ছেলে মো. মনিরুজ্জামান (৩৯)।

পুলিশ জানান, সোমবার রাতে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাসুমের নেতৃত্বে একটি টিম বানিশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার পালিদেহা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি শুরু করেন। এসময় মো. মেম্বারের বাড়ির সামনে লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি সাদা রঙের প্রাইভেট থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। যাত্রীদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দশটি গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে পুলিশ তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালে এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
প্রতিনিধি/এসএস




