রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

সীমান্তে ১৪টি গরুসহ ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

সীমান্তে ১৪টি গরুসহ ভারতীয় মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৬টি অভিযানে ৩৫ লাখ ৫২ হাজার ৫০০টাকা মূল্যের চোরাচালানকৃত ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি। 

রোববার (১৭ মে) দিবাগত রাত ১টা থেকে সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, শিবগঞ্জের মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জের পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টি, সদরের জহুরপুর বিওপি সদরের নারায়নপুর ইউনিয়নের খরিফারচর এলাকা থেকে ৩টি, সদরের বাখের আলী বিওপি সদরের নারয়ারনপুর ইউনিয়নের সোনাদিয়ার চর এলাকা হতে ৪টি, সদরের ফরিদপুর বিওপি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের কদমতলী চর এলাকা থেকে ৪টি এবং শিবগঞ্জের মনাকষা বিওপি সদরের সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করে। ১৪ গরুর জব্দ মূল্য ৩৫ লক্ষ টাকা। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। চলতি মে মাসে এ পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে বিভিন্ন অভিযানে ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মদ চোরাচালান রোধে কাজ করছে বিজিবি। এ জন্য সীমান্তের দুর্গম ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর