সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

মিরসরাইয় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কিশোর নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কিশোর নিহত

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহিন আলম প্রায় সময় বিএসআরএম থেকে বের হওয়া স্ক্যাপ বোঝাই ড্রাম ট্রাকের পেছন দিয়ে উপরে উঠে। গাড়ির ভেতরে স্ক্যাপের ছোট ছোট কিছু অংশ থেকে যায়। ধারণা করা হচ্ছে আজও ওই স্ক্যাপ গুলো নিয়ে চলন্ত গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে আমাদের টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে শাহিন আলম (১৫) নামে এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শাহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর