সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) 
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই সন্তানের জননী মরিয়ম বেগম দীর্ঘ প্রায় আট বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। মাত্র আট দিন আগে তিনি দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী নাসির সিকদারের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, গত রোববার সন্ধ্যায় নাসির সিকদার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে তারা একই ঘরে অবস্থান করেন।

ভোররাতে নাসির সিকদার ফোন করে শ্বশুর জালাল গাজীকে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সকালে বাড়ির আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।


বিজ্ঞাপন


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর