বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ভাসছিল অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২২ বছর। তবে প্রাথমিক অবস্থায় উদ্ধার করা মরদেহটির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, আজ সোমবার দুপুরে তিতাস নদীর পারে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন ধরে পানিতে ভাসমান ছিল। মরদেহটি নদীতে পাওয়া যাওয়ায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটির পরিচয় শনাক্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর