সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় একটি চলন্ত ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাছবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের একজন আরোহী ও সড়কের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছবাহী ট্রাকের মধ্যে থাকা একজন ওই ট্রাকের চালক বা হেলপার হবেন। তবে অন্য জনের বিষয়টি পরিষ্কার নয়।

তিনি আরও বলেন, ট্রাক দুটি জব্দসহ মরদেহ দুটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর