বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

‘শিক্ষা ভাতা’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সতর্কতামূলক পোস্ট

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

‘শিক্ষা ভাতা’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সতর্কতামূলক পোস্ট

‘শিক্ষা ভাতা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে তিনি তার ‘ডিসি ব্রাহ্মণবাড়িয়া’ ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্টটি দেন।


বিজ্ঞাপন


পোস্টে লেখা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সদয় অবগতি ও সতর্কতার সাথে জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ব্রাহ্মণবাড়িয়ার নাম ব্যবহার করে শিক্ষক ভাতা/প্রণোদনা/ ছাত্র-ছাত্রীদের নামে বিভিন্ন বরাদ্দের কথা বলে নগদ/বিকাশে টাকা পাঠানোর জন্য বলছে।

আরও পড়ুন

ববির শারীরিক শিক্ষা দফতরের উপ-পরিচালক সেলিনা বরখাস্ত

এই বিষয়ে কোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ব্রাহ্মণবাড়িয়া, নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন। এখানে দুর্বৃত্তের নম্বর হিসেবে +৮৮০১৬২২৬৯৮৭৭৪ এই নম্বরটি উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর