রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ৯ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ৯ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুমিল্লা সদর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৯১৩৫ পিছ ইয়াবার এক মাদক কারবারিকে আটক করেছে  র‌্যাব-১১, সিপিসির সদস্যরা।

শনিবার (১৬ মে) রাতে জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি মো. রাকিব হোসেন (২০) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের নূর আলমের ছেলে।

রোববার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে, র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। 

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে মো. রাকিব হোসেন নামে ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামির হেফাজত হতে ৯১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রোববার (১৭ মে) থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর