রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

নাটোরে নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মনির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


বিজ্ঞাপন


নিহত মনির হোসেন উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের কালিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার সকালে জমির আইল নিয়ে তাদের মধ্য বাগ্‌বিতণ্ডায় হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে অভিযুক্ত মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের লাঠির আঘাতে গুরুতর আহত হন মনির হোসেন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, এ ঘটনায় একটি মামলা প্রস্তুতি চলছে। জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর